শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিএনপি’র প্রতি জনগনের কোন আস্থা নেই’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ মে, ২০১৯
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:বিএনপি’র গণমুখী রাজনীতিতে কোন চরিত্র নেই মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- যে দল নিজেরাই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের প্রতি জনগণের আস্তা নেই। বিএনপি জনগণের ভোট নিয়ে সংসদে যোগ দেয়া নিয়ে নানা টালবাহানা করে অবশেষে সংসদে যোগ দিলে দলের মহাসচিব কেন শপথ নিলেন না এ প্রশ্নের জবাব জনগণ চায়। আবার তারা ছেড়ে দেয়া আসনে উপনির্বাচনে প্রার্থী দিয়ে প্রমান করেছে তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে। যারা নিজেরা রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন করে সেই নেতৃত্বের প্রতি জনগণের কোন আস্থা থাকে না। জনগণ ভোট দেয় না। একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলেই জনগণ আওয়ামীগের পতাকা তলে আছে, বার বার ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করেছে।

রবিবার দুপুরে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিযে বলেন- সিরাজগঞ্জ-কাজিপুর ধুনট-শেরপর সড়ক আগামী অর্থ বছরের শুরুতেই চার লেনে রুপান্তরিত হবে। এটি হবে বঙ্গবন্দু সেতু হয়ে উত্তরাঞ্চলে প্রবেশের একটি বিকল্প সড়ক।

সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন এবং সাদারণ সম্পাদকও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন।
এর আগে মোহাম্মদ নাসিম কাজিপুরে শহীদ এম মনসুর আলী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজি (আইএইচটি), নির্মাণাধীন ম্যাটস, পরিদর্শন করেন এবং কার্যক্রমের খোজ খবর নেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD