শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা করাছে:নাসিম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মে, ২০১৯
সিরাজগঞ্জে নির্মানাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অগ্রগতি পরিদর্শন করেন আওয়ামীীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে দলের মহাসচিবের বক্তব্যকে দায়িত্বহীন মন্তব্য করে আওয়ামীীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আদালতের রায়ে দুর্নীতির মামলায় দন্ডিত বেগম খালেদা জিয়াকে সরকার দায়িত্ববোধ থেকে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে চিকিৎসা দিচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকগণ বেগম খালেদা জিয়ার বিভিন্ন রোগ বিশ্লেষন করে চিকিৎসা দিচ্ছেন। তাঁর প্রতি অমানবিক আচরণ সরকার করতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন দায়িত্বশীল ব্যাক্তি, তাঁর কাছ থেকে এমন অসত্য বক্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

শনিবার বিকেলে সিরাজগঞ্জে নির্মানাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫শ শয্যার হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

প্রায় নয়’শ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের শিয়ালকোলে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নামে স্থাপিত এই মেডিকেল কলেজের কাজের অগ্রগতিতে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন, এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন এবং সেই উদ্বোধনের দিন সিরাজগঞ্জবাসীর জন্য একটি স্বর্ণোজ্জল দিন হয়ে থাকবে। ২০২০ সালের জুন মাসে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবার কথা।

দেশের সার্বিক উন্নয়ন ধারার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন মাইলপরক সৃষ্টি হযেছে। এই উন্নয়নের কারণেই শেখ হাসিনাকে এদেশের জনগণ বারবার ক্ষমতায় বসিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এসময় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী তালুকদার,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনু, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ। পরে মোহাম্মদ নাসিম তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD