শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পর্তুগালে ইউরোপীয়ান ইউনিয়নের শেষ নির্বাচনী প্রচারণা সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মে, ২০১৯
আসন্ন ২৬ শে মে পর্তুগালে ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচনের শেষ প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:আসন্ন ২৬ শে মে পর্তুগালে ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচনের শেষ প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪ টায় লিসবনের ব্যস্ততম পর্যটন এলাকা শিয়াদো থেকে ডাউন টাউনের প্রধান সড়ক রুয়া আগুস্তা পর্যন্ত র‍্যালির মধ্য দিয়ে শেষ হয় এই প্রচারণা।

বর্তমান ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির সেক্রেটারি আন্তনিয় কোস্টা, প্রার্থীদের প্রধান পেদ্র মারকেস, লিসবনের মেয়র ফারনান্দো মেদিনা, সিটি করপোরেশনের সব জুন্তার প্রেসিডেন্টগণ এবং সোশ্যালিস্ট পার্টির যুব সংগঠন সহ সর্ব স্তরের নেতা ও কর্মীবৃন্দ এই র‍্যালিতে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে, লিসবন সিটি কাউন্সিলের সামনে এক সমাবেশের মাধ্যমে নেতৃবৃন্দ সোশ্যালিস্ট পার্টির পক্ষে আগামী ২৬ মে ভোট দেয়ার আহবান জানান। এই উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এপ্রসঙ্গে কথা হয় লিসবন সিটি কাউন্সিলর ও ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির স্থানীয় নেতা জনাব রানা তসলিম উদ্দিন এর সাথে। তিনি সকলের প্রতি উদাত্ত আহব্বান জানান, যেন কারো ভোট নষ্ট না করে এবং আগামী ২৬ শে মে যার যার এলাকায় ভোট দিয়ে মুল্যবান ভোটের অধিকার প্রতিষ্ঠা করার।

তিনি আরো উল্লেখ করেন ভোট আমাদের নাগরিক দায়িত্ব। গণতান্ত্রিক দেশে একটি ভোট অনেক গুরুত্ব বহন করে। তাছাড়া অভিবাসীদের প্রতি সোসালিষ্ট পার্টির নানান অবদানের কথাও এসময় তুলে ধরেন। উল্লেখ আগামী অক্টোবরে পর্তুগালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসন্ন ২৬ তারিখে অনুষ্ঠেয় এই নির্বাচন অনেক গুরুত্ব বহন করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD