আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি:শুক্রবার বিকাল ৫টায় শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সাতমাইল মাদরাসা চত্বরে এক বর্ধিত সভা ও ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়েছে।বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগে সভাপতি আলী আহম্মাদ মেম্বর।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।
এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব হোসেন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ সাধন কুমার, যুগ্ন-সাধারণ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মন্ডল, যুবলীগ নেতা মহিদুল ইসলাম, আকবার আলী ধুধুলি, আক্তারুজ্জামান, রেজাউল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহদি হাসান অপু প্রমূখ।
সর্বশেষে দোয়া অনুষ্ঠান ও উপস্হিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়।