শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নেই’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
সিরাজগঞ্জ কাজিপুরে নির্মানাধীণ এফডব্লিউ ভিটিআই ও ম্যাটস প্রকল্পের নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন মোহাম্মদ নাসিম এমপি

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মডেল মন্তব্য করে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য,কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। পদ্মা সেতুর মতো মেঘা প্রকল্পসহ অসংখ্য দৃশ্যমান প্রকল্প বাস্তবায়নসহ অবকাঠামো উন্নয়ন, জঙ্গী দমন, সন্ত্রাসবাদের মুলোৎপাটন করে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা । এ জন্য তিনি জনগণের আস্থাও অর্জন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে কাজিপুরে নির্মানাধীণ এফডব্লিউ ভিটিআই ও ম্যাটস প্রকল্পের নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দল দীর্ঘদিন ক্ষমতায় আছে বলে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। কিন্তু এই উন্নয়ন ও ক্ষমতার দাপটে কেউ বাড়াবাড়ি করবেন না। বেশী বাড়াবাড়ি করে কেউ কোন দিন টিকে থাকতে পারেনি। দলের ক্ষতি হয়, দলীয় প্রধান শেখ হাসিনার সুনাম নষ্ট এমন যে কোন কাজ থেকে বিরত থাকার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
এ সময় স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার এবং উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD