জার্মান-বাংলা ডেস্ক: ২৩শে মে ‘জুলিও ক্যুরি’ শান্তি পদকে ভূষিত হয়েছিলেন বঙ্গবন্ধু। আন্তর্জাতিকভাবে এই অর্জন বাঙ্গালীর গর্ব।দিনটি স্মরণীয় করে রাখতে ‘জুলিও ক্যুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তিতে বঙ্গবন্ধুর ভাষণ টি তুলে ধরা হলো :
লাখো শহীদের রক্তে সিক্ত স্বাধীন বাংলার পবিত্র মাটিতে প্রথম এশীয় শান্তি সম্মেলনে যোগদানের জন্য আহত শান্তির সেনানীদের জানাই স্বাগতম। উপনিবেশবাদি শাসন-শোষণের নগ্ন হামলা কে প্রতিরোধ করে ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা ছিনিয়ে এনেছি আমাদের জাতীয় স্বাধীনতা। তাই বাংলাদেশের মানুষের কাছে শান্তি আর স্বাধীনতা একাকার হয়ে মিশে গেছে। আমরা মর্মে মর্মে অনুধাবন করি বিশ্ব শান্তি তথা আঞ্চলিক শান্তির অপরিহার্যতা।
এই পটভূমিতে আপনারা বিশ্ব শান্তি আন্দোলনের সহকর্মী প্রতিনিধিরা আমাকে ‘জুলিও ক্যুরি’ শান্তি পদকে ভূষিত করেছেন। এই সম্মান কোন ব্যক্তিবিশেষের জন্য নয়। এ সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের। জুলিও ক্যুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতির। এটা আমাদের দেশের সাড়ে সাত কোটি মানুষের। বাংলাদেশের চরম দুঃসময়ে বিশ্ব শান্তি পরিষদ যেমন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন এদেশের মানুষ ও ঠিক একইভাবে বিশ্ব শান্তি আন্দোলনের সাথে সহমর্মিতা জানিয়ে এসেছেন।
আমি নিজে হাজার ১৯৫২ সালে পিকিং এ অনুষ্ঠিত প্রথম এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্জলি ও শান্তি সম্মেলনের একজন প্রতিনিধি ছিলাম। বিশ্ব শান্তি পরিষদের ১৯৫৬ সালের স্টকহোম সম্মেলন এর যোগ দিয়েছিলাম। একই সাথে এটাও আমি সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই, বিশ্ব শান্তি আমার জীবন দর্শনের মূলনীতি। নিপীড়িত, নির্যাতিত, শান্তি ও স্বাধীনতাকামী সংগ্রামী মানুষ-যে কোন স্থানে হোক না কেন তাদের সাথে আমি রয়েছি।
আমরা চাই বিশ্বের সর্বত্র শান্তি বজায় থাকুক, তাকে সুসংহত করা হোক। বৃহৎ শক্তিবর্গ, বিশেষভাবে আগ্রাসী নীতির অনুসারী কতিপয় মহাশক্তির অস্ত্রশস্ত্র প্রতিযোগিতার অর্থ দুনিয়ার দুঃখী মানুষের কল্যাণের জন্য বিনিয়োগ করা হোক। তাহলে পৃথিবী থেকে দারিদ্রের অভিশাপ মুছে ফেলার কাজ অনেক সহজ হবে। আমরা সর্বপ্রকারের অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে দুনিয়ার সকল শোষিত ও নিপীড়িত মানুষের কল্যাণে বিশ্বাসী বলেই বিশ্বের সব দেশ ও জাতির বন্ধুত্ব কামনা করি। সকলের সাথে বন্ধুত্ব কারো প্রতি বিদ্বেষ নয় শান্তিপূর্ণ অবস্থানের এই নীতিতে আমরা আস্থাশীল। তাই সামরিক জোট গুলোর বাইরে থেকে সক্রিয় নিরপেক্ষ পররাষ্ট্র নীতি আমরা অনুসরণ করে চলেছি। শুধু সরকারের নীতির নয় আন্তর্জাতিক শান্তি ও সংহতি করা আমাদের সংবিধানের অন্যতম অনুশাসন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে, আমাদের সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই চারটি স্তম্ভের উপরই রচিত। এই আদর্শের ভিত্তিতে আমরা একটি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই।
আমাদের মুক্তি সংগ্রামের আলোকেই জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্য আমরা অনুধাবন করেছি। আমরা জানি মুক্তিকামী মানুষের ন্যায় সঙ্গত সংগ্রামে অস্ত্রের জোরে স্তব্ধ করা যায় না। সেজন্য ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মোজাম্বিক দুনিয়ার সকল উপনিবেশ বিরোধী সংগ্রামের প্রতি আমরা জানিয়েছি অকুণ্ঠ সমর্থন। আমরা ক্ষোভ প্রকাশ করি অন্যায় ভাবে আরো এলাকা ইসরাইল কর্তৃক জোরপূর্বক দখলে রাখার বিরুদ্ধে। আমরা দ্বিধাহীনচিত্তে নিন্দা করি দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের সকল স্থানের আমরা সমর্থন জানায় বিশ্ব শান্তি নিরস্ত্রীকরণ। বিশ্ব শান্তি ও মানবকল্যাণ আমাদের অন্যতম মূলনীতি হওয়ার জন্যই শুরু থেকে আমরা এই উপমহাদেশে স্থায়ী শান্তির জন্য চেষ্টা করে আসছি। পাকিস্তানের বৈরী মনোভাব এর দরুন আমাদের প্রচেষ্টা হয়নি।
কিন্তু দুঃখের বিষয়, পাকিস্তান বার বার উপমহাদেশে নতুন বাস্তবতাকে মেনে নিতে অস্বীকার করেছে। স্থায়ী শান্তি ও মানব কল্যাণে আমাদের উদ্যোগ এর সর্বশেষ প্রমাণ ১৭ ই এপ্রিল ভারত-বাংলাদেশ যুদ্ধ ঘোষণা। এই ঘোষণায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সূত্র খুঁজে বের করার অনুকূল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে মানবিক সমস্যা সমাধানের জন্য প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবে অনুকুল সাড়া দেওয়ার পরিবর্তে পাকিস্তান প্রতিহিংসামূলক ব্যবস্থা গ্রহণ করে বেআইনিভাবে আটক নিরাপরাধ বাঙ্গালীদের বন্দিনীবাসে অবরুদ্ধ করে রেখেছে।
এভাবে পাকিস্তানের একগুঁয়ে নীতি উপমহাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, কেউ কেউ আবার নতুন করে পাকিস্তানকে সজ্জিত করে চলেছেন নতুন নতুন সমরাস্ত্র। নিঃসন্দেহে এটা স্হায়ী শান্তির যে কোন শুভ উদ্যোগের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। আমি এর প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছি।
জয় বাংলা। জয় বিশ্ব শান্তি।