শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনে কয়েক হাজার মসজিদ ধ্বংস:সৌদি জোটের হামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২০ মে, ২০১৯
A guard sits on the rubble of the house of Brigadier Fouad al-Emad, an army commander loyal to the Houthis, after air strikes destroyed it in Sanaa, Yemen June 15, 2015. Warplanes from a Saudi-led coalition bombarded Yemen's Houthi-controlled capital Sanaa overnight as the country's warring factions prepared for talks expected to start in Geneva on Monday. REUTERS/Khaled Abdullah TPX IMAGES OF THE DAY - RTX1GJK0

জার্মান-বাংলা ডেস্ক:
মধ্যপ্রাচ্যের সংকট শুরু হয়েছে কয়েক দশক আগে। গত পাঁচ বছরে সৌদি জোটের নেতৃত্বে ইয়েমেনের  উপর যে অত্যাচার নেমেছে তা প্রায় শেষ ও ধ্বংস করে দিয়েছে দেশটির সমাজ – অর্থনীতি। ধ্বংসের দ্বারপ্রান্তে এক সময়ের সমৃদ্ধ ইয়েমেন।  লক্ষ লক্ষ শিশু স্কুল থেকে বঞ্চিত হয়েছে তারা এখন শ্রমিক।  বিখ্যাত ঐতিহ্যের আলোকে নির্মীত মসজিদগুলো প্রায় সব ধ্বংস করা হয়েছে। দেশটির মানুষের কাছে সেটা ইতিহাস।

ইয়েমেনের শিয়া হুতি আন্দোলন দাবি করেছে, গত চার বছরে সৌদি জোটের আগ্রাসনে ইয়েমেনের ১০২৪টি মসজিদ আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে।

বিধস্ত এসব মসজিদে কোরআন শরীফের অসংখ্য কপি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া ক্ষতিগ্রস্থ মসজিদগুলোর মধ্যে অনেক প্রাচীন ও ইসলামের স্মৃতিবিজড়িত স্থানও রয়েছে।

ইরানের রাজধানী তেহরানে ২৭তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শনীতে অংশ নিয়ে আনসারুল্লাহ আন্দোলনের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা আদনান ক্বাফলা এসব কথা বলেন। ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাবের ওয়েবসাইটের এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

সৌদি জোটের চালানো এসব হামলাকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট অপরাধ আখ্যায়িত করে আদনান ক্বাফলা বলেন, সৌদির হামলায় ধ্বংস হওয়া অনেক মসজিদ বিভিন্ন সাহাবা ও ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ প্রতিষ্ঠা করেছিলেন।

প্রসঙ্গত, যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন মানবিক দুর্যোগের শিকার হয়ে দেশটির অর্থনৈতিক অবস্থা কঠিন আকার ধারণ করছে।

দি ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) করা দুর্যোগপূর্ণ দেশগুলোর তালিকার শীর্ষে রয়েছে কয়েক বছর ধরে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন।

ইয়েমেনের ব্যাপারে আইআরসির রিপোর্টে বলা হয়, প্রেসিডেন্ট আব্দে রাব্বি মানসুর হাদির পক্ষে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন বাহিনীর হামলায় দেশটি ধ্বংসের শেষপ্রান্তে পৌঁছে গেছে।

গত বছরের শেষদিকে জাতিসংঘ সতর্ক করে জানায়, দেশটি মারাত্মক দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে। বর্তমানে ইয়েমেনের দুই কোটি ৪০ লাখ লোকের জন্য মানবিক সহায়তার প্রয়োজন। গত বছর সেখানে কলেরা মহামারী দেখা দিলে ১০ লক্ষাধিক লোক এতে আক্রান্ত হয়।

২০১৫ সালে সৌদি জোটের আগ্রাসনের পর থেকে প্রায় দুই কোটি শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এসব শিশুর অধিকাংশই কেউ শ্রমিক হিসেবে কাজ করছে, কেউ ভিক্ষা করছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে চলা সংঘাতে ইয়েমেনের অসংখ্য স্থাপনা, হাসপাতাল, স্কুল এবং কারখানা ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া দেশটির ৮৪ লাখ মানুষ চরম দারিদ্র ঝুঁকিতে রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD