শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কোটচাঁদপুরে আ’লীগের আলোচনা সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ মে, ২০১৯
কোটচাঁদপুর উপজেলা নির্বাচন -২০১৯ উপলক্ষে দলীয় প্রার্থী ও নির্বাচন সংক্রান্ত আলোচনা সভা

মো: নজরুল ইসলাম,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:আজ ১৯ মে -২০১৯ রবিবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যােগে কোটচাঁদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তন কক্ষে আয়োজিত কোটচাঁদপুর উপজেলা নির্বাচন-২০১৯ উপলক্ষে দলীয় প্রার্থী ও নির্বাচন সংক্রান্ত এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। অনু্ষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও ঝিনাইদহ জেলা আওয়ামলীগের সভাপতি ও ঝিনাইদহ -১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আব্দুল হাই এম পি এবং প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক জনাব, সাইদুল করিম মিন্টু ।

এছাড়াও বিশেষ অতিথি হিসবে আসন অলংকৃত করেন এবং বক্তব্য রাখেন ঝিনাইদহ -৩ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।অনুষ্ঠানটি পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ শাহাজান আলী।

এই অনুষ্ঠানটিকে ঘিরে কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ সংগনের এর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে এবং শ্লোগান শ্লোগানে মুখোরিত করে গোটা এলাকা । এমনকি জনসাধারন ও কোটচাঁদপুর বাসীর মধ্যে কে হচ্ছেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় প্রার্থী তা নিয়ে ব্যাপক কৌতুহলের প্রশ্ন ঘুরে ফিরছে জনমনে।চায়ের দোকানে, রেষ্টুরেন্ট, পথপ্রান্তরে আর প্রত্যন্ত অঞ্চলে রয়েছে ও নানা আলোচনা সমালোচনার ঝড় । তবে শেষমেশকে মনোনিত হচ্ছেন কোটচাঁদপুর উপজেলায় আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যান পদটির পদপ্রার্থী নামের সোনার হরিণ সেটি দেখার অধির অপেক্ষায় কোটচাঁদপুর পৌর ও উপজেলাবাসী।কোটচাঁদপুর সচেতন নাগরিক সমাজ বলছেন নৌকা মার্কার যাঁর ঘরে জয়ের মালা তিনিই পরবেন তাতে কোন সন্দেহ নাই।

এদিকে দলীয় সূত্রে জানাযায় যে, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব শাহাজান আলী একজন ক্লিন রাজনৈতিক ইমেজ এর অধিকারী। তিনি একজন সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারন মানুষের নিকট তিনি ব্যাপক গ্রহনযোগ্যতা পেয়েছেন তাঁর নেতৃত্বগুণ ও অমায়িক ব্যবহার মাধুর্য্য দিয়ে। দলীয় ও এলাকাবাসী সূত্রে আরো জানায়, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব শাহাজান আলীর পিতা জনাব নুরুল হুদা ও একজন সফল জনপ্রতিনিধি ছিলেন। এমনি তাঁর বড় মামা নওয়াজেস আলী সাফদারপুর ইউনিয়নের ৩ বার পরপর পুরস্কারজয়ী ইউপি চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তাঁর মেজো মামা জনাব নওসের আলী নাসির মিয়া সাফদারপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।

এছাড়াও তাঁর শুশুর বীরমুক্তিযোদ্ধা জনাব হাবিল উদ্দিন দোড়া ইউনিয়নের ডাকসাইটে ইউপি চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তাঁর আপন চাচা শুশুর জনাব কাবিল উদ্দিন বিশ্বাস দোড়া ইউনিয়নের চেয়ারম্যান।সব মিলিয়ে কোটচাঁদপুর উপজেলার সংগ্রামী সাধারন সম্পাদক জনাব শাহাজান আলী ভোটের ও মাঠের ময়দানে সবার শীর্ষে রয়েছেন বলে অধিকাংশ আওয়ামীলীগের নেতাকর্মী সমর্থক ও সাধরন মানুষের মুখে মুখে । দলীয় ও ভোটারা মন্তব্য করছেন ঝিনাইদহ -৩ আসনের এমপি জনাব আলহাজ্ব শফিকুল আযম খাঁন চঞ্চল এর আস্হাভাজন ও অতি কাছের মানুষ। সুতারাং ফুলের মালা শাহাজান এঁর ঘরে উঠবে তা নিশ্চিত করেই বলছেন অভিজ্ঞ ও রাজনৈতিক সচেতন মহল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD