শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রোমে নোয়াখালী বাংকার সমিতির ইফতার ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ মে, ২০১৯
রোমের মক্কী মসজিদে সুসম্পন্ন হলো বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির ইফতার ও দোয়া মাহফিল

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি: মহান আল্লাহ র সন্তুষ্টি লাভের জন্য প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসী বাংলাদেশিসহ বিদেশী মুসলমান রোজাদারদের সম্মানে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি ইতালির রাজধানী রোমে মক্কী মসজিদে একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

রোমের মক্কী মসজিদে সুসম্পন্ন হলো বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির ইফতার ও দোয়া মাহফিল

সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন মিয়ার পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি দূতাবাসের প্রথম সচিব এরফানুল হক। তিনি বলেন” রোজার মাসে আমাদের এই আত্ম শুদ্ধতার চর্চা যেন রোজার পরে শেষ না হয়ে যায়। রোজার এই তাৎপর্য যেন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে পারি।”

রোমের মক্কী মসজিদে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির ইফতার মাহফিল

ইফতার মাহফিলে বাংলাদেশ সমিতি ইতালি, ইতালি আওয়ামী লীগ, ইতালি বিএনপি, বাংলাদেশ বাংকার সমিতি রোম, বাংকার ব্যবসায়ী সমিতি, যুব উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক এবং টেরমিনি ও ভিক্টোরিয়ার বিশিষ্ট ব্যবসায়িক নেতৃবৃন্দ।
মহতী এই ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী সদস্য হাজী আব্দুল ওহাব, রহমাতুল্লাহ মোহসিন, প্রধান উপদেষ্টা নুরুল আবসার, জহিরুল হক বাবুল। প্রধান উপদেষ্টা নুরুল আবসার, উপদেষ্টা ওমর ফারুক, মিয়া সিদ্দিক, জহিরুল হক বাবুল, রফিকুল ইসলাম, রায়হান কামাল, সিনিয়র সহ সভাপতি আব্দুল মোমিন, সহ সভাপতি আবুল আহসান মিনু, জসিম উদ্দিন, দিদার উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এম ডি সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাইফুল ইসলাম পারভেজ, আলী মোহন, ওমর ফারুক পিন্টু, তোফায়েল আহমেদ, মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক জামাল, সহ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম শ্যামল, আব্দুর রহিম, মোঃ ইউনুস, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মিয়া সুমন, প্রচার সম্পাদক সোহেল রানা, সহ দপ্তর সম্পাদক এম ডি সোহেল, আরো উপস্থিত ছিলেন এই সংগঠনের সাইফুল ইসলাম টিটু, এম ডি কাওসার, মোঃ ইয়াসিন, মোঃ লিটন, ইউসুফ আলম, শাহ মোঃ জালাল, কামরুল হক।

মুফতি ওয়ালীউল্লাহ্ পরিচালনায় সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়

ইফতার ও দোয়া মাহফিলের প্রধান সমন্বয়ককারী ছিলেন আলমগীর কবীর, আব্দুল মজিদ বাবুল এবং মোশাররফ হোসেন আরজু। সভাপতি সহ সকল কার্যকরী পরিষদের সদস্য রা উপস্থিত সকল অতিথি বৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন এই ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য।

শেষে মুফতি ওয়ালীউল্লাহ্ পরিচালনায় সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD