শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সপ্তম ফাইনালে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ান বাংলাদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ মে, ২০১৯

ওয়ালটন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭ বল বাকি থাকতে হাতে ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশ জয়ের লক্ষে পৌঁছায় যায়।

জয়ের জন্য ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই করেছিল বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকারের উড়ন্ত সূচনার পর ৫.৩ ওভারেই তারা গড়ে ফেলে ৫৯ রানের জুটি। ১৩ বলে ১৮ রান করে আউট হয়ে যান তামিম ইকবাল।

তিন নম্বরে ব্যাট করতে নামেন সাব্বির রহমান। কিন্তু যে কারণে তাকে আগে নামানো হলো, সেটা মোটেও কাজে লাগলো না। শ্যানন গ্যাব্রিয়েলের বলে এলবিডব্লিউ হয়ে কোনো রান না করেই ফিরে গেলেন সাব্বির রহমান। সাকিব আল হাসান না থাকার অভাবটা ভালোই টের পাওয়া গেলো। চার নম্বরে ব্যাট করতে নামেন মুশফিকুর রহীম।

১৪তম ওভারের শেষ বলে এলবির ফাঁদে পড়েন মুশফিকুর রহিম। রেইফারের বলে আউট হওয়ার আগে ২২ বলে দুই চার, দুই ছক্কায় মুশফিক করেন ৩৬ রান। দলীয় ১৩৬ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ১৭ রান করে ফেরেন মোহাম্মদ মিঠুন। তার আগে ১৪ বল খেলে একটি চারের সঙ্গে তার ব্যাট থেকে আসে একটি ছক্কা। ২০ বলে ফিফটি করেন মোসাদ্দেক হোসেন। যা বাংলাদেশের তৃতীয় দ্রুততম ফিফটি। মাহমুদউল্লাহ রিয়াদ ২১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। কাজের কাজটি করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৪ বলে করেন অপরাজিত ৫২, যেখানে চার ছিল দুটি আর ছক্কার মার ছিল ৫টি।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা। তবে ডাবলিনে বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ম্যাচটি।

অবশিষ্ট ২৩ বলে ওয়েস্ট ইন্ডিজ তুলতে পেরেছে ২১ রান, হারিয়েছে ১ উইকেট। বৃষ্টির পর ভালো বোলিং করেও খুব একটা কাজে আসেনি বাংলাদেশের। বৃষ্টির আগে বোলিংটা যে হয়েছে খুবই বাজে। বৃষ্টিবাধায় ২৪ ওভারে নেমে আসা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১৫২। বৃষ্টিআইনে বাংলাদেশের লক্ষ্যটা দাঁড়িয়েছে ২১০ রান। ওভারপ্রতি করতে হবে ৮.৭৫ রান।

ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ শুরু ভালো হয়নি বাংলাদেশের। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে ১৩১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। খেলা বন্ধ থাকে ৪ ঘণ্টার বেশি সময়। বৃষ্টি থামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৪ ওভারে।

বৃষ্টির আগে কোনো উইকেট হারায়নি ক্যারিবীয়রা। ২৪ ওভারের ম্যাচে সুবিধাটা ওয়েস্ট ইন্ডিজই পেয়েছে। যেহেতু প্রথম ওভার ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারের ম্যাচ মনে করে রান তুলেছে, বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস যে রানেই থামুক না কেন, বাংলাদেশের লক্ষ্যটা এ কারণেই ২১০।

টসে জিতে বোলিং নিয়ে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ আর সুনীল আমব্রিসের ব্যাটিংয়ে বেশ দিশেহারা বাংলাদেশ। বৃষ্টি নামার আগে হোপ ৬৮ ও আমব্রিস ৫৯ রানে অপরাজিত ছিলেন। মিরাজের বলে মোসাদ্দেক হোসেনের দারুণ ক্যাচ হয়ে হোপ আউট হয়েছেন ৭৪ রান। আমব্রিস অপরাজিত ছিলেন ৬৯ রানে।

এর আগে ছয়বার ফাইনালে উঠেছিল টাইগাররা। আর এই ফাইনাল নিয়ে সপ্তম ফাইনালে খেলতে নামে লাল-সবুজের জার্সিধারীরা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনীল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্শ, কেমার কোচ, রেমন রেইফার, শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি এবং মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD