শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রিদেশীয় সিরিজের নিয়ে ‘ফাইনাল’ বার্তা মাশরাফির

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ মে, ২০১৯

জার্মান- বাংলা ডেস্ক:
ত্রিদেশীয়  সিরিজের ফাইনাল ট্রফি কারা ঘরে তুলবেন এই নিয়ে চলছে আলোচনা ভীষণ উত্তেজনা। ক্রিকেট প্রেমীদের মধ্যে আর বাংলাদেশ সব সময় ক্রিকেট অনুরাগী একটি দেশ তাই এদেশের কোটি কোটি ভক্তের মাঝে এখন একটি আলোচনা ত্রিদেশীয় ফাইনালে বাংলাদেশ শেরপা জিতবে এই প্রত্যাশা। ফাইনালের পূর্বে তার কিছুটা ইঙ্গিত দিলেন মাশরাফি বিন মর্তুজা।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে সপ্তমবারের মতো এমন টুর্নামেন্টের ফাইনালে খেলতে যাচ্ছেন মাশরাফিরা। তবে কোনো শিরোপা জিততে পারেননি তারা।

২০১৮ সালের তিন জাতি সিরিজ, নিদাহাস ট্রফি কিংবা গত এশিয়া কাপ, প্রতিটি ফাইনাল বেদনার গল্প হয়ে আছে। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়ে পরাজিত হওয়া যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে টাইগারদের।

স্বাভাবিকভাবে এ দুঃখ পোড়ায় সমর্থকদের। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান টাইগাররা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালি লড়াইয়ে জয়ের স্বপ্ন দেখছেন তারা। এমন লক্ষ্য নিয়েই মাঠে নামছেন লাল-সবুজ জার্সিধারীরা। পাশাপাশি বিশ্বকাপের আগে ট্রফি জিতে আত্মবিশ্বাসে বাড়তি হাওয়া লাগাতে চান তারা।

কিন্তু স্বপ্নপূরণ যে সহজ হবে না- তা বলা বাহুল্য। আগের দুই ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে উইন্ডিজ। ফাইনালে জিতে প্রতিশোধ নিতে চান ক্যারিবিয়ানরা। মূল মঞ্চে জিততে মরিয়া তারা। টাইটেল জিতে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান হোল্ডার বাহিনী।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাই রয়েছেন সতর্ক অবস্থানে। ফাইনালের চাপ গায়ে না মেখে এ ম্যাচকে আর ১০টা সাধারণ ওয়ানডের মতোই দেখছেন তিনি। তার বিশ্বাস, তাতে একই সিরিজে উইন্ডিজকে তৃতীয়বার হারের কটূ স্বাদ দেয়া সম্ভব হতে পারে।

ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, গত এশিয়া কাপে শেষদিকে সাকিব-তামিম ছিল না তবু ফাইনালে প্রতিপক্ষের অনেক কাছাকাছি গিয়েছিলাম। এমন আরও একটা এশিয়া কাপে শিরোপা নির্ধারণী ম্যাচে খুব কাছে গিয়েছিলাম আমরা। কয়েকটা ফাইনালে খুব কাছে গিয়ে হেরে যাওয়ায় মনে হয়েছে মানসিকভাবে আমাদের একটা বাধা আছে। ফাইনালে যেটা প্রভাবিত করে।

ম্যাচের আগের দিন টিম মিটিংয়ে তাই ম্যাচটিকে ফাইনাল হিসেবে নেননি বাংলাদেশ ক্রিকেটাররা। ‘ফাইনাল’ শব্দটাকে যত সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা তাদের। গুরুর ভূমিকায় আছেন ম্যাশ।

তিনি বলেন, মিটিংয়ে আমরা ফাইনাল নিয়ে আলোচনা করিনি। অন্য ম্যাচগুলো যেভাবে খেলি, সেভাবে মিটিং করেছি। ছেলেদের মধ্যে যেন এ ভাবনাটা না আসে, আমরা ফাইনাল খেলছি। যতটুকু এড়িয়ে চলা যায়, সেই চেষ্টা করছি।

ফাইনালের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মাশরাফি বলেন, আলাদা করে ভাবনা নেই। এ সিরিজে তিনটা ম্যাচে দুর্দান্ত খেলেছি। সেভাবেই খেলতে চাই। মনে হয় না বেশি পরিকল্পনা করে অতিরিক্ত চাপ নেয়ার দরকার আছে। একটা দলের সঙ্গে টানা দুই ম্যাচ জেতার পর সবাই ভাবে, তিন নম্বরটিও সে রকম হবে। আসলে অনেক সময় ওই রকম হয় না।

‘নড়াইল এক্সপ্রেস’ বলেন, তবে ফাইনালে আমরা আত্মবিশ্বাসী। শিরোপা জিততে চাই। এ জন্য সেরাটাও উজাড় করে দিতে চাই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD