মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধিঃঢাকা জেলার নবাবগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব ইতালী আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাসান ইকবালের ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে ইফতার ও দোয়া মাহফিলের। আগামীকাল শুক্রবার (১৭ই মে ২০১৯) ১২ রমজানে রাজধানী রোমের তুসকোলানা মসজিদে উমর এ।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইতালী আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠন সহ ইতালী প্রবাসী, আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সকল ইতালী প্রবাসী সহ সকল সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক হাসান ইকবাল।
উল্লেখ্য, হাসান ইকবালের মরহুম বাবা মা / সদ্য প্রয়াত ভাই ইউসুফ ইকবালের আত্মার মাগফেরাত কামনা করা পরিবারের পক্ষ থেকে সোহেল ইকবাল, রানা ইকবাল, মাসুদ ইকবাল, আমজাদ ইকবাল, শাহিন ইকবাল, মোঃ কামাল হোসেন ইকবালের এ আয়োজন ইফতার ও দোয়া মাহফিলে সকল ধর্মপ্রাণ প্রবাসীদের শরিক হওয়ার জন্য অনুরোধ জানান।