শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

লন্ডনে ইষ্টার ও বৈশাখী পুনর্মিলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
খ্রিস্টান সম্প্রদায়ের শুভ পুনরুথান এবং বাংলা নববর্ষ ১৪২৬ কে সু স্বাগত জানাতে দিনব্যাপী আনন্দ উৎসব উদযাপন করেছে বাংলাদেশে খ্রিস্টান কমিউনিটি ইউকে

মার্ক রায়, তুলুজ- ফ্রান্স প্রতিনিধি:খ্রিস্টান সম্প্রদায়ের শুভ পুনরুথান এবং বাংলা নববর্ষ ১৪২৬ কে সু স্বাগত জানাতে দিনব্যাপী আনন্দ উৎসব উদযাপন করেছে বাংলাদেশে খ্রিস্টান কমিউনিটি ইউকে।

রবিবার স্থানীয় সময় দুপুর ১১:৩০ মিনিটে ফ্রান্স থেকে আগত ফাদার বার্নাড সরকারের খ্রিস্ট যাগ উৎসর্গের মাধ্যমে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। সেন্ট এন্থনি প্রাইমারি স্কুলের মিলনায়তনে উক্ত বাংলা মিসায় ইউরোপের বিভিন্ন দেশ, লন্ডনস্থ এবং লন্ডনের বাহিরে বিভিন্ন শহর থেকে খ্রিস্ট ভক্তরা প্রার্থনা এবং অনুষ্ঠান উপভোগ করতে উপস্থিত হন।

দুপুরের আহারের পর জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের নির্বাচিত সভাপতি লেনার্ড রোজারিও এবং তিনি নব নির্বাচিত নতুন কমিটির সহ-সভাপতি- জুড মার্ক রোজারিও, সাধারণ সম্পাদক মিল্টন কস্তা -সহ সাধারণ সম্পাদক -রোমিও জেমস রোজারিও, কোষাধক্ষ্য- বিপ্লব হিউবার্ট গমেজ, সাংগঠনিক সম্পাদক -জোসেফ গমেজ ,সাংস্কৃতিক ও যুব বিষয়ক সম্পাদিকা- মিসেস রিপা রোজারিও, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক-অনিক রিবেরু, ধর্মীয় সম্পাদক-বিপ্লব গমেজ, ক্রিড়া ও উৎসব সম্পাদক- বাবু রবার্ট কস্তা, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- উইলসন সরকার ,মনোনীত সদস্য- সবুজ থিওফিল রিবেরু ও নিউটন মিলনকে উপস্থিত সকলের সামনে পরিচয় করিয়ে দেন।

অতঃপর যোসেফ গোমেজের উপস্থাপনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন ফ্রান্সের তুলুজ শহর থেকে আগত মার্ক রায়, সাধারণ সম্পাদক- বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, স্থানীয় গির্জার ফাদার টমাস, সেন্ট এন্থনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকা এবং বিসিসি ইউকে এর উপদেষ্টা, মিসেস এঞ্জেলা মোর ,উপদেষ্টা পাষ্টার কাজল সরকার, মেজবাহ খান- সভাপতি , গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইউকে,পুষ্পিতা গুপ্ত- সভাপতি সেকুলার বাংলাদেশ ইউকে,। প্লাসিড মেন্ডেজ- প্রধান উপদেষ্টা বিপিসিএ রোম, ইতালি, পল সেতিয়ানসেন- শ্রীলঙ্কা কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব, ব্যারিষ্টার হোসেন শামসুজ্জোহা সহ অন্যান্যরা।

আলোচনা শেষে সংগঠনের সেক্রেটারি মিল্টন কস্তা এর উপস্থাপনায় শুরু হয় গীতি আলেখ্য-রবিন্দ্র চেতনা ও মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী রিপা রোজারিও ও তার দল, মোহাম্মদ দ্বীপ এবং স্থানীয় স্কুলের বিদেশি ছাত্র- ছাত্রীদের নাচ ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্যামুয়েল চৌধুরী,পাষ্টার কাজল সরকার, চন্দনা ডি কস্তা, নার্গিস রাহাত, মনোরুপা দাস, মিতালী সরকার প্রমুখ।সর্বোপরি ইস্টার সানডের বিশেষ কীর্তন গান পরিবেশন মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD