শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

রাশিয়াও ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ মার্চ, ২০১৮

পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্যের ২৩ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এর আগে যুক্তরাজ্যের সরকারও ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করে।

সম্প্রতি সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তাঁর মেয়ে ইউলিয়া স্ক্রিপাল (৩৩) নার্ভ এজেন্ট (বিষাক্ত রাসায়নিক পদার্থ, যা স্নায়ুতে আঘাত করে) হামলার শিকার হন। গত ৪ মার্চ এই হামলার ঘটনায় ব্রিটিশ সরকার রাশিয়াকে দায়ী করেছে। তবে রাশিয়া তা অস্বীকার করে আসছে।

আজ শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ কূটনীতিকরা আগামী এক সপ্তাহের মধ্যে রাশিয়া ছেড়ে যাবেন। রাশিয়ায় ব্রিটিশ কাউন্সিল, সেন্ট পিটার্সবুর্গে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করা হবে বলেও উল্লেখ করা হয়।

উইল্টশায়ার কাউন্টির স্যালিবেরি এলাকায় অচেতন অবস্থায় পাওয়া যায় বাবা-মেয়েকে। এরপর তাদের হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, তাঁর বিশ্বাস হামলার জন্য রাশিয়া দায়ী। গত শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, খুব সম্ভব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হামলার নির্দেশ দিয়েছেন। তবে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ অভিযোগ বেদনাদায়ক ও ক্ষমার অযোগ্য।

শনিবার রাশিয়ায় ব্রিটিশ রাষ্ট্রদূত লরি ব্রিসটোকে তলব করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাঁর কাছে রাশিয়ার পাল্টা পদক্ষেপ সংক্রান্ত নথি হস্তান্তর করা হয়। পরে রাষ্ট্রদূত ব্রিসটো বলেন, ‘রাশিয়ার জনগণের সঙ্গে যুক্তরাজ্যের কোনো বিবাদ নেই। নিজেদের রক্ষায় আমরা যেকোনো পদক্ষেপ নিতে পারি।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD