হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:গত ২ মে সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে জামালপুর জেলা শ্রমিক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক দুলাল, জেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রতন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন ও সাদেকুর রহমান হীরা।

জামালপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান শফি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সাইফুল ইসলাম আল-আমিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাবুল, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবু হান্নান, সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সহ সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, জাকির হোসেন, সুজন আহম্মেদ শফিকুল, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন জনি, অর্থ সম্পাদক জহুরুল ইসলাম, শিক্ষা সম্পাদক আব্দুর রাজ্জাক রতন, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক নওশের আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান এর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শহর ওলামা দলের সাধারণ সম্পাদক মাওঃ মোঃ রমজান আলী।