শিরোনাম :
গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার

আফগানিস্তানে এক বছরে ৯৫ সাংবাদিক নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ মে, ২০১৯
গত বছর ব্যাপক আলোচিত হয়েছিল সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড। ছবি: রয়টার্স

আইএফজের তথ্য অনুযায়ী, গত বছর সাংবাদিকদের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ ছিল আফগানিস্তান। কেবল আফগানিস্তানেই গত বছর ১৬ জন সাংবাদিক নিহত হন। এর মধ্যে রাজধানী কাবুলে একসঙ্গে নিহত হন নয়জন সাংবাদিক। বোমা হামলার খবর সংগ্রহ করতে গিয়ে নিজেরাই প্রাণ হারান তাঁরা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ‘ক্যাপিটাল গেজেট’ পত্রিকা অফিসেও বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলেই নিহত হন পাঁচ সাংবাদিক। এ ছাড়া মেক্সিকোতে ১১ জন, সিরিয়া ও ইয়েমেনে ৮ জন এবং ভারতে ৭ জন সাংবাদিক নিহত হন গত বছর।

২০১৮ সালের অন্যতম আলোচিত বিষয় ছিল সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড। তুরস্কে সৌদি দূতাবাসের ভেতরে তাঁকে খুন করে লাশ গুম করে ফেলা হয়। খাসোগির এমন পরিণতির পেছনে সৌদি যুবরাজের হাত ছিল বলেও অভিযোগ রয়েছে।
শুধু হত্যা করা নয়, বছরজুড়ে অনেক সাংবাদিককে কারাবরণও করতে হয়েছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ২৫০ জনের মতো সাংবাদিককে বন্দী করা হয়েছে। তাঁদের মধ্যে তুরস্কে সর্বোচ্চ ৬৮ জন, চীনে ৪৭ জন, মিসরে ২৫ জন এবং সৌদি আরব ও ইরিত্রিয়ায় ১৬ জন সাংবাদিককে বন্দী করা হয়েছে গত বছর।

জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় প্রাণটাই খোয়াতে হয় সাংবাদিকদের। পরিসংখ্যানেও মিলছে সেই প্রমাণ। কেবল ২০১৮ সালেই বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ জন সাংবাদিক। বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে আইএফজে। এখন পর্যন্ত এক বছরে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২০০৬ সালে। এক বছরে মোট ১৫৫ জন সাংবাদিক নিহত হন সেবার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD