শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া সম্মতি দিলে এমপি হচ্ছেন জোবায়দা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১ মে, ২০১৯

বিএনপি শপথ গ্রহণের পরই শুরু হয়েছে সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা। সংরক্ষিত নারী আসনে একটি আসন পাবে বিএনপি। কে আসছে এই আসনে? বিষয়টি নিয়ে সব মহলে কৌতুহল সৃষ্টি হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৬টি আসন পেয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ২৫ এপ্রিল শপথ নেন। এরপর গত সোমবার শপথ নিয়েছেন আরো ৪ বিজয়ী সাংসদ। ফলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি পাঁচজনই সাংসদ হিসেবে শপথ নিলেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক সূত্র বলছে, দলের একটি বড় অংশই এই আসনে জিয়া পরিবারের সদস্যকে চাচ্ছেন। তাদের মতে, সংসদে বিএনপির যে প্রতিনিধিরা থাকছেন তার মধ্যে একজন জিয়া পরিবারের সদস্য থাকা প্রয়োজন। এজন্য দলের কেউ কেউ প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিকে আনার পক্ষে মত দিচ্ছেন। আবার অনেকে মনে করছেন, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান আসলে সেটা বেশি ভালো হয়।

তবে অনেকেই মনে করছেন- পুরো বিষয়টি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের ওপর। খালেদা জিয়া সম্মতি দিলে এমনটি হতে পারে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, এ বিষয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সময়মতো সবই জানা যাবে।

এছাড়া সংরক্ষিত এই আসনটিতে জিয়া পরিবারের বাইরের থেকে মনোনয়ন দেয়া হলে সংসদে যেতে অনেকে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন- দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD