একেএম বাবু,রাজশাহী প্রতিনিধিঃ- রাজশাহীর তানোরে উপজেলার সাবেক চেয়ারম্যানদের বিদায় এবং নব নির্বাচিতদের বরন ও সংবর্ধনা সভা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।২৩শে এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বির সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান থানা যুবলীগের সভাপতি জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না। এছাড়া ভাইসচেয়ারম্যান আবু বাক্কার ও নারী ভাইসচেয়ারম্যান সোনিয়া সরদার তিনিও বক্তব্য রাখেন। এদিকে পুরাতন ভাইসচেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুর রহিম, নারী ভাইসচেয়ারম্যান বন্দনা রানি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলেম উদ্দিন ও আওয়ামীলীগের ইউপি সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, তালন্দ ইউপি আওয়ামীলীগের সভাপতি নাজিমুদ্দিন বাবু ও ইউপি যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মুখলেসুর রহমান মুকুল সহ বিভিন্ন এলাকার আওয়ামীলীগের নেতা কর্মী, রাজনৈতিক সমাজ সেবক, সাংবাদিক, মানবাধিকার কর্মী সহ স্থানীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন।