শিরোনাম :
ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ

শিক্ষকদেরকে পেশাদারিত্ব মনে প্রাণে ধারণ করতে হবে:ড.হারুন-অর-রশিদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
শিক্ষকের হাতে সনদ তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি :জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সময়ের কঠিন চ্যালেঞ্জ ছিল সেশনজটমুক্ত করা। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। এখন আর সেশনজট নেই। আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় যেসব কলেজ আছে সেগুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছি।’

২৩ এপ্রিল মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ আরও বলেন, ‘আমাদের সমস্যা থাকবে, কিন্তু সেগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন শিক্ষকরা। এজন্য শিক্ষকদের পেশাদারিত্বের দিকে বেশি জোর দিতে হবে। কারণ বর্তমানে শিক্ষকদের মধ্যে পেশারিত্বের অভাব লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষকদের যে বৈশিষ্ট্য আছে তার সবটুকু থাকতে হবে একজন শিক্ষকের মধ্যে। মনে প্রাণে পেশাদারিত্ব ধারণ করতে হবে। কারণ উন্নয়নমূলক সমাজের মূল কথাই পেশাদারিত্ব। তাই পেশাদারিত্বের দিকে মনোযোগ দিতে হবে বেশি।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট সিইডিপি- ৩ এর আওতায় বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও গণিত বিষয়ে ৩য় ব্যাচের শিক্ষক প্রশিক্ষণার্থীদের মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।
সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য শেষে ১৪২ জন শিক্ষকের হাতে সনদ তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মোঃ নোমান উর রশীদ, কোর্স কো-অডিনেটর অধ্যাপক ড. ভীম্মদেব চৌধুরী, বাংলা অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, সমাজবিজ্ঞান অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম, গণিত ও প্রকল্প পরিচালক ড. এ. কে. এম. মুখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD