শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গোবিন্দগঞ্জ ইউপি নির্বাচনে নৌকা জয়ী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১ এপ্রিল, ২০১৯
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা

গাইবান্ধা জেলা প্রতিনিধি:দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপের সাথে রোববার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে । এতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ প্রধান নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১লক্ষ ৪১হাজার ২৯৮টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মুকিতুর রহমান রাফি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭হাজার ৬৩৪টি ভোট। ভোট প্রদানের গড় হার ছিল শতকরা ৫৩ দশমিক ৪৩ ভাগ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো: শরিফুল ইসলাম তাজু ৫৭হাজার ৯৬২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন খন্দকার আব্দুর রহমান মাস্টার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: শাকিলা বেগম ৯৪হাজার ৪৩৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন উম্মে জাহান রিংকু।

ত ১৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার সব কটি উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি ছিল স্থগিত হওয়া এ নির্বাচনে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে বিভিন্ন বয়সি নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD