শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গোবিন্দগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মার্চ, ২০১৯
গাইবান্ধায় ভোট কেন্দ্রে ভোটারদের ভীড়

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি :পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার স্থগিত নির্বাচন রোববার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। তবে মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন এবং কোচাশহর ইউনিয়নের ভাগগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিশৃংখলা সৃষ্টির দায়ে ৩ জনসহ মোট ৬ জনকে আটক করা হয়।

অধিকাংশ কেন্দ্রেই পুরুষ ভোটারদের চাইতে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশী। তবে কিছু কিছু কেন্দ্রে উপস্থিতির হার ছিল অনেক কম। গাইবান্ধায় ইতোপূর্বে দুই দফায় ৫টি উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনের চাইতে গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাচনে ভোটার এবং সমর্থকদের স্বত:স্ফুর্ত উপস্থিতি ও আগ্রহ অনেক বেশী পরিলক্ষিত হয়।

উলে­খ্য এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছে- আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ প্রধান (নৌকা), স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মুকিতুর রহমান রাফি (ঘোড়া), স্বতন্ত্র জাহিদ চৌধুরী (আনারস), স্বতন্ত্র ফেরদাউস আলম রাজু (দোয়াত কলম), স্বতন্ত্র ওয়ার্কাস পার্টির আবদুল মতিন মোল­া (হাতুড়ি) ও স্বতন্ত্র নাজমুল ইসলাম (মটর সাইকেল)।

এ উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ১৩৯টি ও কক্ষ রয়েছে ৯৩০টি। মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ২৯৬ জন। এরমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫২১ ও পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৭৫ জন।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে চেয়ারম্যান পদে নাজমুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে নাজমুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত নাজমুল ইসলামকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বির তালিকায় অন্তর্ভুক্ত করাসহ প্রতীক বরাদ্দের আদেশ দেন। সে মোতাবেক নির্বাচন কমিশন ৩১ মার্চ নতুন করে ভোট গ্রহণ অনুষ্ঠানের তফসীল ঘোষণা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD