হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ শুক্রবার দুপুরে শহরের বাইপাস মোড় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল হালিম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্মআহবায়ক মো. গোলাম কিবরিয়া, যুগ্মআহবায়ক এমএ হান্নান ও সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন ও সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

জেলা মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন।
মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন থেকে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবি জানান। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী দিনে আন্দোলন সংগ্রামে জামালপুর জেলা মৎস্যজীবী দলকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহবান জানান।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো. আব্দুল হালিমকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি আলহাজ আব্দুল মালেক ও হাবিবুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক ডা. মো. জুনায়েদ হোসেন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মো. সাহেব আলী এবং হুমায়ুন কবীরকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।