শামীম খাঁন, মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:অদ্য ২৮ মার্চ (বৃহস্পতিবার) ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর দাখিল মাদ্রাসায় ২৬ মার্চ উপলক্ষ্যে ২ দিনব্যাপি (২৭ ও ২৮ মার্চ) বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ও পুরস্কার বিতরনী অনুষ্টান-২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
মালাধরপুর দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আকিদুর রহমান এর সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন (মাননীয় এমপি মহোদয়ের প্রতিনিধি) ১২নং আজমপুর ইউনিয়ন এর সংগ্রামী নেতা ও ঝিনাইদহ জেলা সৈনিকলীগের সদস্য জনাব মোঃ আজিজুর রহমান মন্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন, জনাব মোঃ হাসান আল মাষ্টার, মোঃ মাহবুর রহমান খাঁন, মোঃ আব্দুর জব্বার, ইউপি সদস্য মোছাঃ রহিমা খাতুন, মোছাঃ সেলিনা খাতুন, শ্রীমতি চন্দনা রানী গাঙ্গুলী, সাংবাদিক শামীম খাঁন প্রমূখ।
এসময় শিক্ষক / শিক্ষিকা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন স্তরের শত শত ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।