শিরোনাম :
গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার

মহাকাশের নতুন পরাশক্তি ভারত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০১৯
নরেন্দ্র মোদি

জার্মান-বাংলা ডেস্ক:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত এখন মহাকাশে পরাশক্তি। ভারতের গবেষকেরা পরীক্ষামূলকভাবে লো আর্থ অরবিটে একটি কৃত্রিম উপগ্রহ ধ্বংস করতে সক্ষম হয়েছেন। এই মিশনে যুক্ত গবেষকদের ধন্যবাদ জানান মোদি।

আজ বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ভারতের এই সাফল্যের কথা তুলে ধরেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘দেশের নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে অ্যান্টিস্যাটেলাইট প্রযুক্তি তৈরি বড় মাইলফলক উদ্ভাবন। আমাদের এ প্রযুক্তি কোনো ব্যক্তি বা দেশকে লক্ষ্য করে তৈরি হয়নি। এ ছাড়া আন্তর্জাতিক কোনো আইন লঙ্ঘন করাও হয়নি। এটা জাতির স্বপ্নকে সুরক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতকে আরও সুরক্ষিত দেশ হিসেবে প্রমাণ করবে এ সক্ষমতা অর্জন।’
নরেন্দ্র মোদি তাঁর ভাষণে আরও বলেছেন, ভারত এখন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে অ্যান্টিস্যাটেলাইট ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করল।

ভারতের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমগুলোতে সকাল থেকেই বলা হয়, জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি। সেখানে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন তিনি। টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়ায় তাঁর ভাষণ সম্প্রচারের কথাও টুইট করে জানান ভারতের প্রধানমন্ত্রী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD