শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা

ইমরানের তৃতীয় বিয়েও ভেঙ্গে গেল!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
মাত্র দুই মাস আগের এ ছবিটাই এখন দূর অতীত মনে হচ্ছে। ফাইল ছবি

অনেক আলোচনার জন্ম দিয়েই তৃতীয় বিয়ে করেছিলেন ইমরান খান। আধ্যাত্মিক নেত্রী বুশরা মানেকাকে গত ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু বিয়ের দুই মাস না যেতেই সুখের ঘরে আগুন লেগেছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, এক মাস ধরেই আলাদা রয়েছেন নবদম্পতি!

দুজনের মধ্যে ফাটল ধরার কারণটা কিন্তু অদ্ভুত। বুশরার সঙ্গে বিয়ের আগেই নাকি একটি শর্ত দিয়েছিলেন তেহরিক-ই-ইনসাফ প্রধান; বুশরার পরিবারের কেউই লম্বা সময়ের জন্য ইমরানের বাড়ি ‘বনি গালা’তে থাকবেন না। কিন্তু বুশরার ছেলে নাকি অনেক দিন ধরেই বনি গালাতে অবস্থান নিয়েছেন। এ ব্যাপারটাই নাকি খেপিয়ে দিয়েছে ইমরানকে।

এ নিয়ে দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় আপাতত বাবা-মার সঙ্গে আছেন বুশরা। এ ছাড়া ইমরানের বোনেরা, যাঁরা এ বিয়েতে সন্তুষ্ট ছিলেন না, তাঁরাও নাকি এখন বনি গালাতে আছেন। এটা গুঞ্জনের ধোঁয়াটা আরও ঘন করে তুলেছে।

এ ছাড়া ইমরানের পোষা কুকুরগুলোর বনি গালাতে ফেরাটাও নাকি দুজনের মধ্যে ভাঙনের প্রমাণ। কারণ, বিয়ের আগে ধর্মীয় কারণে বাসায় কুকুর রাখা নিষিদ্ধ করে দিয়েছিলেন বুশরা।

খবরটা এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD