গাজীপুর থেকে হাবিবুর রহমান : গাজীপুরে শেষ হলো তৃতীয় ধাপে অনুষ্ঠিত কাপাসিয়া , কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচন । নির্বাচনে চেয়ারম্যান পদে কাপাসিয়ায় আওয়ামী লীগ মনোনীত আমানত হোসেন খান ( নৌকা), কালিয়াকৈরে স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন সিকদার ( আনারস)ও শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী সামসুল আলম প্রধান ( মোটর সাইকেল ) জয়লাভ করেছেন ।
শান্তিপূণ ও নিরুত্তাপ পরিবেশে ভোটগ্রহন সম্পন্ন হয় । সকালে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার আসতে থাকে কেন্দ্রে।
নির্বাচনে আইন রক্ষাকারী বাহিনী সতর্ক ছিলো