হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি : আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাইন উদ্দিন বাবুল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, শাহ আব্দুল্লাহ আল মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল মোমেন আকন্দ কাওসার, শওকত জামান, স্বেচ্ছাসেবক দল নেতা রুকনুজ্জামান রুকন, আজাদ সওদাগর, সোহেল রহমান, রিপন ও রাশেদ প্রমুখ।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে তাকে জেল থেকে মুক্ত করা হবে বলে হুশিয়ারি দেন। সেই সাথে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন সফল ও স্বার্থক করতে সকলের অংশগ্রহনের আহবান জানান।
আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী।