শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কো–চেয়ারম্যানের পদ হারালেন জি এম কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ মার্চ, ২০১৯
এইচ এম এরশাদ ও জি এম কাদের

জার্মান-বাংলা ডেস্ক: জাতীয় পার্টির কো–চেয়ারম্যানের পদ থেকে নিজের ভাই জি এম কাদেরকে সরিয়ে দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ শুক্রবার রাতে দলের নেতা–কর্মীদের এ সিদ্ধান্তের কথা জানান এরশাদ।

জি এম কাদেরকে কো-চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির কথা জানিয়ে এরশাদের সই করা ‘সাংগঠনিক নির্দেশের’ অনুলিপি দলের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়। এতে বলা হয়, ‘আমি (এরশাদ) ইতোপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে আমার অবর্তমানে পার্টির কো–চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন এবং আমি এটাও আশা প্রকাশ করেছিলাম যে পার্টির পরবর্তী জাতীয় কাউন্সিল তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করবে। কিন্তু পার্টির বর্তমান সার্বিক অবস্থার বিবেচনায় আমার ইতোপূর্বেকার সেই ঘোষণা প্রত্যাহার করে নিলাম।’

‘সাংগঠনিক নির্দেশে’ এরশাদ আরও উল্লেখ করেন, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। তবে জি এম কাদের দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ প্রেসিডিয়ামের সদস্য পদে বহাল থাকবেন। কিন্তু তিনি জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার পদে বহাল থাকতে পারবেন কি না, তা জাতীয় পার্টির সংসদীয় দল নির্ধারণ করবে বলে সাংগঠনিক নির্দেশে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে জি এম কাদের বলেন, দলের দু–তিনজন নেতার কাছ থেকে বিষয়টি তিনিও শুনেছেন। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে দল থেকে তাঁকে কিছু জানানো হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD