শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

“স্বর্ণ পাচারকারীকে নয়, স্বর্ণ পদক প্রাপ্তকে ভোট দিন”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ মার্চ, ২০১৯

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি : স্বর্ণ চোরাকারবারী, স্বর্ণ পাচারকারী প্রার্থীকে নয়, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে ৷

আসন্ন কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিনের নৌকার পক্ষে শুক্রবার সকাল থেকে রাত-অবদি আমবাড়ীয়া, কুর্শা ও মালিহাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্যকালে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা মাহাবুব উল আলম হানিফ এমপি’র ছোট ভাই ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা উপরোক্ত কথা বলেন ৷

আতাউর রহমান আতা আরও বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, এতো উন্নয়ন হওয়া সত্বেও নৌকায় ভোট চাইতে কোন সংকোচ থাকার কথা নয় ৷ গত পাঁচ বছরে কামারুল আরেফিন মিরপুর উপজেলার ব্যাপক উন্নয়ন করছে, তাই ভোট তার প্রাপ্য ৷ মিরপুর উপজেলার উন্নয়নের ধারা অব্যহত রাখতে, আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের প্রার্থী কামারুল আরেফিনকে আবারও ক্ষমতায় আসতে ২৪ মার্চের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করতে হবে ৷

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুদ্দৌলা তরুন, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী টুটুল, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মিলন চৌধুরী, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসান আলী, মিরপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, মালিহাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লাল্টু রহমান, হালসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল ইসলাম, ডাঃ রাশেদুজ্জামনান পলাশ, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিবুল ইসলাম, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, কুর্শা ইউপি’র সাবেক চেয়ারম্যান শামসুল আলম, সাবেক যুবলীগ নেতা ডাঃ রাশেদুজ্জামনান পলাশ, শহর যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জেড.এম সম্রাট, সদর যুবলীগ নেতা নজরুল ইসলাম প্রধান, সদর স্বেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন ঘোষ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, আওয়ামীলীগ নেতা ডাঃ আফিল উদ্দিন, সোলাইমান, হানেফ আলী, আহাম্মদ আলী, আব্দুল মালেক প্রাঃ, ইব্রাহিম খান মেম্বর, জোমারত প্রমূখ ৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD