শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

৩০ মে শুরু ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। এটা সবার জানা। নতুন খবর, মঙ্গলবার আসরের শুরু ও শেষের দিন তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসছে বছরের ৩০ মে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। ফাইনাল হবে ১৪ জুলাই। এদিন কলকাতায় অনুষ্ঠিত আইসিসির মিটিংয়ে এই ঘোষণা দেওয়া হয়। চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে ৩০ এপ্রিল।
এবারের ক্রিকেট বিশ্বকাপের আসর হবে ১০ দলের। আট দল চূড়ান্ত ছিল অনেক আগেই। ক’দিন আগে বাছাই পর্ব খেলে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে রেখেছিল ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
এবার বিশ্বকাপে থাকছে না টেস্ট মর্যাদা পাওয়া দুই দেশ জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। বাছাই পর্ব পেরুতে পারেনি এই দুই দল।

২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আসরে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় অজিরা। ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন তারাই। দুইবার করে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সর্বশেষ আসরে কোয়ার্টার ফাইনালে খেলে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD