শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ওই কিশোরকে হিরোর তকমা আরও ডিম কেনার ১৪ হাজার ডলার সংগ্রহ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

অস্ট্রেলিয়ার সিনেটর ফ্র্যাসার অ্যানিংয়ের মাথায় ডিম ফাটিয়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন সেই কিশোর। সেইসঙ্গে ওই কিশোরকে হামলা ও তাকে নোংরা কথা বলার জন্যে সিনেটর ফ্র্যাসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের ও বহিষ্কারের দাবি তুলছে অস্ট্রেলিয়ার জনগণ। এছাড়া আরও ডিম কেনার জন্য তহবিল গঠন করা হয়েছে।

বার্তা সংস্থা নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্র্যাসার অ্যানিংয়কে বহিষ্কারের দাবিতে চার্জডটঅর্গের মাধ্যমে অন্তত ৫ লাখ ব্যক্তি আবেদন করেছেন।

এছাড়া ফ্র্যাসার অ্যানিংয়ের কঠোর সমালোচনা করছেন দেশটির অনেক রাজনৈতিক নেতা। সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনও। কিশোরকে মারধর করায় ওই সিনেটরের সমর্থকদের নিষ্ঠুর বলে অভিহিত করেছেন দেশটির জনগণ। সেইসঙ্গে ওই কিশোরকে দিচ্ছেন হিরোর তকমা।

অস্ট্রেলিয়ার একজন সিনেটর ডেরিন হিঞ্চ টুইটার বার্তায় জানান, অ্যানিংয়ের প্রতিক্রিয়া ছিল প্রবৃত্তিগতভাবে। কিন্তু, তার গুণ্ডাদের প্রতিক্রিয়া ছিলো মাত্রাতিরিক্ত।

ওই কিশোরের পক্ষে আইনি লড়াই ও আরো ডিম কেনার জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করেছে একটি তহবিল সংগ্রহকারী সংস্থা।

জানা যায়, গত ১৭ ঘণ্টায় ‘গোফান্ডমি’ প্রচারণার মাধ্যমে সংস্থাটি ১৪ হাজার মার্কিন ডলার সংগ্রহ করেছে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে ভয়াবহ হামলা হয়। সেই হামলায় রক্তাক্ত হয়ে উঠে মসজিদ। আর এই হামলার দায় মুসলিম অভিবাসীদের উপর চাপিয়ে বিতর্ক উসকে দেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিং। এর প্রতিবাদ জানিয়ে সিনেটরের মাথায় ডিম ভেঙে দেন এক তরুণ।

শনিবার মেলবোর্নের মোরাবিনে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। সিনেটরের ডিম ভাঙার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসায় ভাসছেন ওই কিশোর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD