হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : ১৫ মার্চ শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি। তারাগঞ্জ ক্রিকেট লীগ ফাইনাল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি ।
কাপাসিয়া তারাগঞ্জ সূর্যোদয় স্পোটিং ক্লাবের উদ্যোগে সকালে তারাগঞ্জ এইচএন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজ মাঠে জাকজমকভাবে টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয় ।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মুহাম্মদ আশরাফুল আলম খোকন এ খেলার উদ্বোধন করেন। যিনি ওই এলাকারই সন্তান । মাশরাফিকে পেয়ে এলাকাবাসি উৎফুল্ল হন । উপভোগ করেন তার বক্তব্য ।
অনুষ্ঠানে অন্যতম আকর্ষন ছিলো এড. আমানত হোসেন খানের উপস্থিতি ও তার বক্তৃতা । তিনি ২৪ মার্চ অনুষ্ঠিতব্য কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ।
মাশরাফি বিন মর্তুজা বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদের ঘটনায় অল্পের জন্য আমাদের খেলোয়াড়রা রক্ষা পেয়েছে। এ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। নিউজিল্যান্ডে যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন।
এডভোকেট আমানত হোসেন খান বলেন , নির্বাচিত হলে কাপাসিয়াকে সমৃদ্ধ করবো, উন্নয়নের জন্য কাজ করবো । শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করবো । এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট চান ।
আরো বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশিদ খান, জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন, জেলা যুবলীগের আহবায়ক সদস্য মুহাম্মদ নূরে আলম সুমন, উপজেলা ছাত্র লীগের সভাপতি আব্দুল কাইয়ুম ভুঁইয়া প্রমুখ।
ক্রিকেট লীগ ফাইনাল টুর্ণামেন্টে একতা কিশোর সংঘ ও ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব এ দু’দল অংশগ্রহণ করে।
জয়ী ফ্রেন্ডস ক্রিকেট ক্লাবের হাতে মাশরাফি বিন মর্তুজা খেলা শেষে পুরস্কার তুলে দেন।