সিরাজগঞ্জ প্রতিনিধি: এইচ এম আলমগীর কবির
সিরাজগঞ্জে মল্লিকাজান বেগম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০১৯ শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা সাড় ১১টার দিকে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুভ উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রিকেট উপ-কমিটির সহ-সভাপতি মোঃ ফিরোজ মাহমুদ, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক, যুগ্ন সাধারন সম্পাদক সঞ্জয় কুমার, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাড, কেএম হোসেন আলী হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস রবিন, বক্তব্য রাখেন।
এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনাসহ জেলা ক্রীড়া সংস্থা, পুলিশ প্রশাসন ও বিভিন্ন শ্রেনিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন রেনেসাঁ ক্লাব বনাম নব-জাগরণী সংঘ।