শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা

সৌদি বিমান হামলায় ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদ নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদ নিহত হয়েছেন।
ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল আজ এ খবর দিয়েছে।
সালেহ সামাদের নিহতের পরই ইয়েমেনের রাজনৈতিক পরিষদ মেহদি মোহাম্মাদ হোসেন মাশাতকে নয়া প্রধান হিসেবে ঘোষণা করেছে।
হুতি নেতা আব্দুল মালেক আল হুতি বলেছেন, গত বৃহস্পতিবার হুদাইদা প্রদেশে সালেহ সামাদের বাসভবনে বোমাবর্ষণ করেছে সৌদি আরব। এ হামলায় ৭ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, এই অপরাধ আমাদের জনগণ ও দেশের মনোবল ভাঙতে পারবে না। সালেহ সামাদের হত্যাকা- বিনা জবাবে পার পাবে না।
হুতি নেতা আরও বলেন, সৌদি ও ওয়াশিংটনের নেতৃত্বাধীন জোটের এই আগ্রাসন ও অপরাধের জন্য তারা আইনগতভাবেও দায় নিতে হবে।
তবে, সৌদি নেতৃত্বাধীন এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ আগস্ট থেকে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন দেশটির জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর প্রভাবশালী নেতা সালেহ সামাদ।
২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।
সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD