শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

কবি মহাদেব সাহা’র কবিতা আবৃত্তির আসর অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মার্চ, ২০১৯
জার্মানবাংলা অনলাইন রিপোর্ট: কবিতাশ্রম-এর আয়োজনে একুশে পদকসদ অসংখ্য পদকপ্রাপ্ত বরেণ্য কবি মহাদেব সাহা’র ‘কবিতা আবৃত্তির আসর’ ৮ মার্চ ২০১৯ শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় উত্তরাস্থ ট্রাস্ট কলেজ মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বরেণ্য কবি মহাদেব সাহা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি-পত্নী নীলা সাহা, বরেণ্য কবি মাকিদ হায়দার, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানু রহমান, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা নাট্যভূমির দেবাশীষ পাল এবং উত্তরালোকের মুখ্য সংগঠক প্রশান্ত চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. রতন সিদ্দিকী। কবিতাশ্রমের সভাপতি সৈয়দ এরশাদুল হক মিলনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্ট কলেজের উপাধ্য অধ্যাপক খোকন চন্দ্র সরকার এবং দৈনিক প্রথম বেলা’র সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ শাহ আলম।

আহমেদ বাসারের লিখা প্রবন্ধ অনুষ্ঠানে পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সাধারণ সম্পাদক ড. সোলায়মান কবীর। অনুষ্ঠানের শুরুতে সমবেত কষ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার পর কবিতাশ্রমের সাধারণ সম্পাদক আশরাফ-উল-আলম সবুজের সঞ্চালনায় বরেণ্য কবি মহাদেব সাহা’র সংপ্তি জীবনী উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সহ-সভাপতি শফিউল গণি।অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কবি মহাদেব সাহার কবিতার বই কবিতাশ্রমের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করেন কবিতাশ্রমের সংগঠক আহসান-উল-কবির সরকার, সিনিয়র সদস্য মজিবুর রহমান নিহার, আকলিমা আক্তার চম্পা, রাহাত চৌধুরী এবং রাজিব মাহমুদ।

অনুষ্ঠনে কবি মহাদেব সাহা’র কবিতা আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন আবৃত্তি শিল্পী ফাহমিদা হক কলি, লুৎফুল হোসেন বাবু, সুমিত পাল, দীপক ঘোষ, দিল আফরোজ ডেইজি, নজরুল ইসলাম, ইয়াসিন আরাফাত, আরিফুল ইসলাম, সিফাত বন্যা, রাকিব হোসেন, সানজিদা রহমান ওয়ামি, সানিয়া আলম ডল, মীর মোশারেফ অমি, সজিব এবং আরো অনেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD