শিরোনাম :
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৭তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন চবিতে স্যাটেলাইট ওশান অবজারভেশন সেন্টার উদ্বোধন; দেশের সুনীল অর্থনীতিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ধনী তোষণের বাজেট নয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ বৃদ্ধিসহ জনকল্যাণমুখী বাজেট চাই বাজেটে সামাজিক সুরক্ষায় জোর, ৪১ লাখ নারীর জন্য ফ্যামিলি কার্ড মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী বজরাকিতিয়াভা চীন-উত্তর কোরিয়া সম্পর্কের নতুন রূপরেখা বুদ্ধিমান যুগে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ছংছিংয়ে পঞ্চম সিএমজি মিডিয়া ফোরাম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর জয় প্রাগপুর সীমান্তে ১২ জনকে পুশ ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিশ্বকাপে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা, ভাঙলেন ৯৬ বছরের রেকর্ড

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ছড়া উৎসব ও লোকজমেলা শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

এ এম উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: “ছড়া ছড়ায় দুরন্ত শক্তি, মানুষ আর মানবতার মুক্তি” এ স্লোগানে শুরু হয়েছে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ১৫তম ছড়া উৎসব ও লোকজ মেলা। আজ ৭ই মার্চ, বৃহস্পতিপতিবার, সকালে কিশোরগঞ্জ সমবায় কমিউনিটি সেন্টারে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক, শিশু সাহিত্যিক ও ছড়াকার রফিকুল হক দাদু ভাই। সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দার সহযোগিতায় কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আয়োজনে এ উৎসবের আয়োজন করেছে।

উদ্বোধনের আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রঙ-বেরঙের পোশাক পরে শিশু থেকে শুরু করে ছাত্র ছাত্রীসহ নানান বয়সী নারী-পুরুষ এতে অংশ নেন। তিন দিনব্যাপী এ উৎসবের অন্যতম আকর্ষণ এ অঞ্চলের ঐতিহ্যবাহী লাঠিখেলা। উৎসবে এ অঞ্চলের প্রসিদ্ধ পণ্য সামগ্রী ও ঐতিহ্যের পসরা নিয়ে বসেছে লোকজ মেলা।

কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহবায়ক আহমেদ উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ছড়া উৎসব পরিচালনা পর্ষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম। পরে একে একে অনুষ্ঠিত হয় ছড়াপাঠ, নৃত্য ও আলোচনা। সবার কণ্ঠে ওঠে আসে এ অঞ্চলের ছড়া সাহিত্যের অন্যতম পুরোধা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, কবি চন্দ্রাবতী ও মহুয়া-মলুয়ার কথা। উৎসবে ভারতসহ দেশের বিভিন্ন প্রান্তের ছড়াকার, কবি, সাহিত্যিকরা অংশ নিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD