হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার লবণদহ তীরে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা ।
হাজারো নর-নারী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করে । প্রতিবছরের ন্যায় এবারও এ প্রতিযোগিতার আয়োজন করে পিরুজালী একতা সংঘ। ঘোড়দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান । গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন দুলালের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ইকবাল হোসেন সবুজ । এদিকে ঘোড়দৌড় প্রতিযোগিতা পরিচালনা নিয়ে অনুষ্ঠানস্থলে হট্টগোলের সৃষ্টি হয় । অপ্রাপ্ত কিশোর বয়সীদের অংশগ্রহণ নিয়ে সমালোচনায় পড়েন আয়োজক একতা সংঘের সদস্যগণ।
উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশ নেয়া কিশোর রিফাত (১৬) দ্রুতগামী ঘোড়ার পিঠ থেকে পড়ে গুরুতর আহত হয় ।