শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

মিলিন্দ-অঙ্কিতার বিয়ে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
বলিউডের বেশ কিছু খ্যাতনামা ছবির নায়ক মিলিন্দ সুমন। ‌‘আয়রন ম্যান’ হিসেবেও নামডাক তার। ৫২ বছর বয়সে এ তারকা বিয়ে করেছেন। স্ত্রী তার দীর্ঘদিনের পরিচিত, র‌্যাম্প মডেল অঙ্কিতা। বয়স ২৭।
আজ (২২ এপ্রিল) সকালে মহারাষ্ট্রের ঐতিহ্য মতে তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।
এতে অংশ নিয়েছেন এই জুটির পরিবার ও কাছের কিছু মানুষ।
জানা যায়, তাদের বিয়ে একেবারে ঐতিহ্য মেনে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার হয়েছে বিয়ের প্রস্তুতিমূলক অনুষ্ঠান। এতে ছিল মেহেদি, হলুদ ও সংগীত পর্ব।
ভারতের গুয়াহাটির মেয়ে অঙ্কিতা। মিলিন্দের সঙ্গে তার মন দেওয়া নেওয়া চলছে বছর দুই হলো।
একটি ফ্যাশন উইকে কাজ করতে গিয়ে মিলিন্দ সুমনের সঙ্গে অঙ্কিতার পরিচয়। এরপর নিয়মিত কাজ করেছেন তারা। কয়েকটি ম্যারাথনে অংশ নিয়েছেন একসঙ্গে। প্রথম দিকে অঙ্কিতার পরিবার মিলিন্দকে মেনে নিতে পারেনি। কিন্তু গত বছর অঙ্কিতার পরিবারের সঙ্গে দেখা করতে গুয়াহাটি যান মিলিন্দ। সেখানে সব ভোজবাজির মতো বদলে ফেলেন মিলিন্দ। তার ব্যবহারে মুগ্ধ হয় অঙ্কিতার পরিবার।
এরপর আজ (২২ এপ্রিল) তাদের বিয়ে সম্পন্ন হলো। বয়সে অঙ্কিতা মিলিন্দের চেয়ে ২৯ বছরের ছোট!
এদিকে মিলিন্দ ২০০৬ সালে এক ফরাসি অভিনেত্রীকে বিয়ে করেছিলেন। সেই সংসারের বয়স ছিল মাত্র ৩ বছর।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD