শিরোনাম :
পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

বর্ণিল ফাগুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯
ম ই নু ল হো সা ই ন
কঁচি পাতায় সবুজের ঢেউ ,
কৃষ্ণচূড়ায় আগুন ৷
বর্ণিল ফুলের লাল গালিচায় ,
এলো রে আজ ফাগুন ৷
শিমুল ফুলে নাচে ভ্রমর ,
হলদে পাখির নরম ঠৌঁট ৷
কাঁঠবিড়ালীর লাফালাফি ,
ডালে ডালে দেয় যে ছুট ৷
সোনালু গাছ হলুদ সাজে ,
হলদে পরী বুঝি ৷
হলদে গাঁদার হাসির মাঝে ,
ফাগুন কে পাই খুঁজি ৷
মনটা আজ নাচেরে বেশ ,
আম্র মুকুল ঘ্রাণে ৷
দোয়েলের শিষ কোকিলের গান ,
দোলা দেয় যে প্রাণে ৷
ভরা জোসনা স্নান করে ,
পলাশ ফুলের গায় ৷
টুনটুনিরা পাতার ফাঁকে ,
লাফায় কুটি পায় ৷
কঁচি ধানে লাগে নাচন ,
ফিন ফিনে বাতাসে ৷
ভাবুক কবি কাব্য খোঁজে ,
মেঘহীন নীল আকাশে ৷
নারকেল পাতা সুরে নাচে ,
ছন্দ বিলায় সমীরণ ৷
মনে আজ বাসন্তি রঙ ,
ভালবাসার শিহরণ ৷
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD