শামীম খাঁন,(মহেশপুর)ঝিনাইদহ প্রতিনিধি: অদ্য ১২ ফ্রেব্রুয়ারি ( মঙ্গল বার) সকাল ৯ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর নতুন বাজার সংলগ্ন মাঠে মার্কিন রাষ্ট্রদুত আগমন করেন।
Petrochem Ltd Maize এর আয়োজনে Demonstration plot পরিদর্শন করেন। পরিদর্শন কালে Pioneer p-3355 এ জাতের ভুট্টা বীজ সম্পর্কে কৃষকদের সাথে আলোচনা ও মত বিনিময় করেন।
আলোচনাকালে কৃষকদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সঠিক পরামর্শ দেন।
রাষ্ট্রদুত রুট মিলার ও জেইনা মালাহির সাথে ১০/১২ জন সফর সঙ্গি ছিলেন। সে সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শ্বাশতী শীল, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, মহেশপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশেদুল আলম, কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ জনাব কামরুল হাসান, আজমপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন, সাবেক চেয়ারম্যান জনাব মোঃ শাহাজান আলী ও জনাব মোঃ আকিদুর রহমান, গন্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ আজিজুর রহমান মন্টু, মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য, এলাকার কৃষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।