হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বী জনগণের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
৯ ফেব্রুয়ারী রাএে স্থানীয় দয়াময়ীমোড়ে শ্রীশ্রী’রী দয়াময়ী মন্দিরে জামালপুর পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বী জনগণের উদ্যোগে জামালপুর সদর-(০৫) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবর্ধনা উপ- কমিটির যুগ্ন-আহবায়ক গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ। জামালপুর সদর-(০৫)আসনের সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ আনোয়ারুল করিম নাঈম রহমান,অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার সোম রানু, চপল সিংহ, সুবীর বসাক,সিদ্ধান্ত শংকর রায়, পৌর প্যানেল মেয়র রাজীব সিংহ সাহা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু।