শিরোনাম :
পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

গোবিন্দগঞ্জ এ সড়ক অবরোধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

আবু হানিফ মোঃ বায়েজিদ,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী পল্লীতে পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যাকান্ডের সাথে জড়িত গোবিন্দগঞ্জের সাবেক এমপি আবুল কালাম আজাদ সহ সকল আসামীদের গ্রেফতার সহ ৭দফা দাবিতে আজ  (০৯ই ফেরুয়ারি) শনিবার ঢাকা-দিনাজপুর সড়কে অবরোধ করে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্ন্ত পরেে প্রশাসনের আশ্বাসে প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা অবরোধ কারীরা। অবরোধ চলাকালে রাস্তার দুইপাশে যানযটের সৃষ্টি হয়।

 

সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালী সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জনউদ্যোগ যৌথভাবে এ কর্মসুচির আয়োজন করে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার কাটামোড়ে অবরোধ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে,সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, বাংলাদেশের কমিউনিস্ট পাটির গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি তাজুল ইসলাম,আদিবাসী নেতা থমাস হেমব্রম, সুফল হেমব্রম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন ঘটনার দুই বছর অতিবাহিত হলেও তিন সাঁওতাল হত্যাকান্ডের মামলার কোন অগ্রগতি নেই। বক্তারা অবিলন্বে সাবেক এমপি, আবুল কালাম আজাদ, চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ মামলা এজাহারভূক্ত সকল আসামী গ্রেফতারের জোর দাবি জানান। এসময় বক্তারা বলেন বাপদাদার সম্পত্তি ফেরৎ, ঘটনার দিন আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যকারে যে নির্যাতন করা হয়।

এঘটনার শাস্তির জন্য সরকার বিভিন্ন সময়ে নানা ধরণের আশ্বাস দিলেও কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বক্তারা বলেন সরকার দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসচী ঘোষণা করা হবে। পরে দুপুর একটার দিকে গোবন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনসহ স্থানীয় পুলিশ প্রশাসন অবরোধকারীদের কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, ৬ নভেম্বর ২০১৬ ওই এলাকার আদিবাসী পল্লীতে পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যাকান্ডের বিচার, তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তিসহ ৭দফা দাবি জানিয়ে আসছে আদিবাসী সাঁওতাল ও বাঙ্গালিরা। তখন থেকেই গৃহহারা আদিবাসী-বাঙালিরা ঝুপড়ি করে মানবেতর জীবন যাপন করছে তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD