শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাইপ্রাসে নিহত যশোরে রিপনের বাড়িতে শোকের ছায়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
আরিফুজ্জামান আরিফ,ঝিকরগাছা প্রতিনিধি:
সাইপ্রাসে সড়ক দূর্ঘটনায় নিহত যশোর ঝিকরগাছার বড় পোদাউলিয়ায়  রিপনের বাড়িতে চলছে শোকের মাতম।
মাত্র ৯দিন আগে ৩০শে জানুয়ারী পরিবারে একটু স্বচ্ছলতা আনতে একটি ভালো কোম্পানিতে কাজ নিয়ে সাইপ্রাস যায় যশোরের ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলিয়া গ্রামের শাহজান মোড়লের ছেলে রিপন হোসেন (২৮)।
রিপনের মামা নুর হোসেন বলেন, শুক্রবার রাতের খাবার শেষে রিপন তার এক সহকর্মী সাইফুলকে সাথে নিয়ে সাইপ্রাসের রাস্তায় হাটতে যায়। তখন পিছন থেকে একটি গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যায়। মারাত্নকভাবে আহত রিপনকে ওদেশের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।
রিপনের স্ত্রী রীনা খাতুন সাত মাসের সন্তান সম্ভাবা এবং একমাত্র সন্তান রাব্বি দ্বিতীয় শ্রেণির ছাত্র।
শনিবার দুপুরের দিকে রিপনের বাড়িতে সংবাদটি পৌছানোর পর থেকে সেখানে চলছে শোকের মাতম।
রিপনের বাবা মায়ের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
সন্তানসম্ভবা স্ত্রী যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে প্রতিবেশিরা শত চেষ্টা করেও তাকে কাঁদাতে পারছেন না।
স্হানীয় প্রতিবেশীরা জানায়,
নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে রিপন সহায়সম্বল বিক্রি করে পরিবারে স্বচ্ছলতা আনার জন্য সাইপ্রাস গিয়েছিল ।কিন্তু একটি দূর্ঘটনায় পুরো পরিবারকে পথে বসিয়ে দিয়ে গেলো।
নিহত অপর  যুবক সাইফুল ইসলামের বাড়ি
সাতক্ষীরা জেলার কলারোয়ার ফজলীপুর গ্রামে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD