শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নেতিবাচক রাজনীতিতে দুর্বল হচ্ছে বিএনপি: কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তার নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে কারো কিছুই করার নেই।

তিনি বলেন, ‘ বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভাল। বিএনপি দূর্বল হোক, সেটা আমরা চাই না। কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই।’ সেতুমন্ত্রী কাদের আরো বলেন, তবে বিভিন্ন ভাবে আমরা জানতে পেরেছি, বিএনপির অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবে।

ওবায়দুল কাদের আজ রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষনার আগে এ কথা বলেন। দল থেকে মনোনয়ন পাওয়া ৮৭ প্রার্থীর নাম ঘোষণাও করেন তিনি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমূখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা উন্মুক্ত রাখা হয়েছে। দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ এ দু’টি পদে মনোনয়ন দেবে না। সার্বিক শৃঙ্খলা ও দলের সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়ার আগেই হেরে যায়। তারা নালিশের রাজনীতি শুরু করেছে। তারা নেতিবাচক রাজনীতি আকড়ে ধরে আছে। তারা পুরনো মরচে ধরা নেতিবাচক রাজনীতির হাতিয়ার ব্যবহার করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD