তোফাজ্জল হোসেন,মদন (নেত্রকোণা)প্রতিনিধি:
নেত্রকোনার মদনে ইতি আক্তার (১২) নামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিজ ঘরো আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রোববার বিকালে উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। সে তিয়শ্রী এন এইচ খান একাডেমির ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ও হাদিস মিয়ার মেয়ে। প্রাথমিক ভাবে আত্নহত্যার রহস্য জানা যায়নি।
সংশ্ষ্টি ওয়ার্ড মেম্বার আইনূল জানান,ইতি আক্তারের মা বাবা চট্রগ্রামে কাজ করে। সে নানী জহুরা আক্তারের সাথে বসবাস করত। রোববার সে বিদ্যালয়ে যায়নি। কাহারো সাথে কোন অভিমান আছে কি না তা কেহ জানে না । দুপুরে নানাী পাশের বাড়ি গেলে ওই সময় ফাঁকা বাড়ি পেয়ে ইতি আক্তার ঘরে আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে।
ওসি মোঃ রমিজুল হক জানান, ইতি আক্তার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। ঘটনাটি রহস্য জনক হওয়ার লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হবে।