রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বেতন বাড়ানোর দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে এলিন ফুড প্রোডাক্টস কোম্পানির কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।
আজ শরিবার সকাল সাড়ে সাড়ে টায় লক্ষীপুর এলিন ফুড কোম্পানি সম্মুখে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভৈরব উপজেলার পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বিক্ষোভকারী তাদের দাবিসমূহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন এর নিকট স্মারকলিপি প্রদান করে।
এলিন ফুড প্রোডাক্টস কোম্পানি কর্মরত শ্রমিকরা জানান, দীর্ঘ দিন ধরে তারা এ কোম্পানিতে কাজ করছেন। তবে তাদের শ্রমের তুলনায় প্রাপ্য মজুরি কম। তাদের দাবি সর্ব নিম্ন বেতন ৩ হাজার থেকে ৪ হাজারে বৃদ্ধি করা , এছাড়াও যাদের বেতন ৪ হাজার টাকা তাদের বেতন ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করার দাবি জানান। তাছাড়াও প্রতি মাসের বেতন মাস শেষ হওয়ার সাথে সাথে দেয়ার দাবি জানান। যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা কাজে যোগ দিবে না বলে তারা জানান ।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন জানান, এ বিষয়ে আমার নিকট লিখিত একটি স্মারকলিপি দিয়েছে কোম্পানির শ্রমিকরা। বিষয়টি সম্পর্কে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।