শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে তৃণমূল ভোটে রেজা ও ফারুক বিজয়ী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা নির্বাচনের অংশ হিসাবে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ তৃণমূল নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে মনোনয়ন নিশ্চিত করেছে। তৃণমূলের ভোটে উপজেলা চেয়ারম্যান পদে যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা ও ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের যুগ্ম আহব্বায়ক এস এম ফারুক সরকার নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোট ৬ জন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র জমা দেন। তার মধ্যে গাজী সাইদুর রহমান মনোনয়ন পত্র প্রত্যাহার করলে চেয়ারম্যান পদে প্রার্থীতা এসে দাড়ায় ৫ জনে। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ১১জন মনোনয়ন জমা দেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন পত্র জমা দেন। বেলা ৩টায় আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভা শেষে শুরু হয় তৃণমূলের ভোট গ্রহণ।

বেলকুচিতে তৃনমুল পর্যায়ে মোট ভোটার ছিল ২৩৬ টি। তার মধ্যে ২১৭জন ভোট প্রদান করে।
উপজেলা চেয়ারম্যান পদে যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা ৯৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর সিরাজুল ইসলাম ভোট পেয়েছেন ৭৪ টি। ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের যুগ্ম আহব্বায়ক এস এম ফারুক সরকার ৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি যুবলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক ইউসুফ আলী শেখ ভোট পেয়েছেন ৫২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭১ ভোট পেয়ে জয়লাভ করেন নার্গিস খাতুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রত্না হান্নান পান ৫২ ভোট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD