শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধা ৩ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯

বায়েজীদ (গাইবান্ধা) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনে রোববার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ১৩২ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। সাদুল্লাপুর উপজেলার ভতগ্রাম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, আসনটির নৌকা প্রতীক প্রার্থী ডা. ইউনুস আলীর সরকার তার ভোট প্রয়োগ করেছেন।

নৌকা প্রতীক প্রার্থী ডা. ইউনুস আলী

সেই সাথে সাধারণ ভোটারা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মহাজোটের আছে তিন প্রার্থী। এরা হলেন- সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. ইউনুস আলী সরকারের নৌকা, জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর লাঙ্গল ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদির মশাল মার্কা।

অপর দুই প্রার্থী এনপিপির মিজানুর রহমান তিতুর আম ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (নিউ) এর সিংহ মার্কা। এর মধ্যে মহাজোটের তিন প্রার্থীর মধ্যে লড়াই হবে বলে ভোটাররা জানিয়েছেন।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯৪১। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় ২ লাখ, ২৩ হাজার ৬৯৩। পলাশবাড়ী উপজেলায় ১ লাখ, ৮৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দুইটি উপজেলার ২০টি ইউনিয়নের ১৩২ ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন সফল করার জন্য রয়েছে, র‌্যাব, বিজিবি, পুলিশ, আনছার, প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকতারা ভোট নিচ্ছেন।

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দিনগত রাতে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারণে গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে পুনঃতফসিল মোতাবেক আজ রোববার ২৭ জানুয়ারি ভোটগ্রহণ চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD