আরিফুজ্জামান আরিফ: যশোর জেলা পরিষদ ভবন রক্ষার দাবিতে শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক রুকুনউদদৌলার সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদ নেতা অশোক রায়, সিপিবি নেতা ডঃ এ্যাডঃ আবুল হোসেন, ওয়ার্কার্স পার্টির জিল্লুর রহমান ভিটু, কমিউনিস্ট লীগের তসলিম আহম্মদ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, পূজা উদযাপন পরিষদের যোগেশ দত্ত, মহিলা পরিষদের আফরোজা সুলতানা জেলি, জনউদ্যোগের প্রকৌশলী নাজির আহম্মদ, আই ডি ই এর প্রকৌশলী নুরুল ইসলাম, সাংস্কৃতিক নেতা সুকুমার দাস, হারুন অর রশীদ, দিপংকর দাস রতন, টি ইউ সি নেতা মাহাবুব মজনু, লাইট হাউজ ইন্সটিটিউটের কাজী লেনিন, যুব সংগঠনের পক্ষে সুকান্ত দাস, ছাত্র নেতা শ্যামল শর্মা ও পলাশ অধিকারী প্রমুখ।
আন্দোলন কমিটির সদস্য সচিব এডঃ মাহমুদ হাসান বুলু সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন।
বক্তারা অবিলম্বে জেলাপরিষদ ভবন ভাঙ্গার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।