শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

নেত্রকোনার কংশনীড়ে জল তরঙ্গ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

নেত্রকোনা প্রতিনিধি: “কবিতাই হোক সমাজের জাগরণ” এই গ্লোগানকে সামনে রেখে কবি মোক্তাছিম বিল্লাহ শাহান এর “জল তরঙ্গ” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে নেত্রকোনার মেদনী ইউনিয়নের নিচিন্তপুর ঐতিহ্যবাহী কংশ নদীর তীরে কংশনীড় সাহিত্য পরিষদ প্রাঙ্গনে জল তরঙ্গ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ননী গোপাল সরকার। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলার কবি, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি শাহানের জলতরঙ্গ কাব্যগ্রন্থ থেকে উল্লেখযোগ্য বেশ কয়েকটি কবিতা পাঠ করেন খুদে আবৃত্তিকার আরিয়ান, জাওয়াদ ইসলাম অয়ন, কবি আসমা খাতুনসহ বিভিন্ন বয়সী আবৃত্তিকাররা।
এ সময় মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আয়কর আইনজীবী মোহাম্মদ শোয়াইব ও কংশনীড় সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মৃদুলা মিতুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, কংশনীড় সাহিত্য পরিষদেও উপদেষ্টা আব্দুস সালম, স্থানীয় মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জেলা রাইফেল ক্লাবের সাধারন সম্পাদক সারোয়র জাহান রঞ্জনসহ অন্যান্যরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD